ইংরেজি কি নিরাপদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালে সবচেয়ে বেশি স্প্যাম মেসেজ পাঠানো হয়েছে ইংরেজিতে
২০১৫ সালে সবচেয়ে বেশি স্প্যাম মেসেজ পাঠানো হয়েছে ইংরেজিতে

গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করছেন? ইংরেজি ভাষায় যোগাযোগের বিষয়টি এখন আর নিরাপদ নয়। গবেষকেরা বলছেন, বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। এখন ইংরেজিতে কথাবার্তার বিষয়টি বেশির ভাগ মানুষের মধ্যে নিতান্ত সহজ হয়ে দাঁড়িয়েছে। বড় প্রশ্ন হচ্ছে, সাইবার নিরাপত্তায় ইংরেজি ভাষা কি নিরাপদ?
যদি যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো ইনকরপোরেটেডের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য ঠিক হয়, তবে সাইবার নিরাপত্তায় ইংরেজি ভাষা মোটেও নিরাপদ নয়। ট্রেন্ড মাইক্রোর সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে সবচেয়ে বেশি স্প্যাম মেসেজ পাঠানো হয়েছে ইংরেজিতে। ৮৪ দশমিক ১ শতাংশ স্প্যামার সাইবার আক্রমণের জন্য ইংরেজি ভাষা ব্যবহার করেছে। এরপর রয়েছে চীনা (২ দশমিক ৬ শতাংশ) ও জার্মান (১ দশমিক ৭ শতাংশ) স্প্যামার। তথ্যসূত্র: আইএএনএস।