ইংরেজি ২য় পত্র
Narration
প্রিয় শিক্ষার্থীরা, English second paper Grammar-এর ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফল করার প্রত্যাশায় আজ তোমাদের জন্য Narration নিয়ে আলোচনা করব।
Assertive Sentence:
Assertive Sentence-এর Indirect Speech-এ Reporting verb of Saying-কে পরিবর্তন না করলে ও চলে। তবে object থাকলে 'Tell' verb-ও ব্যবহত হয়। উভয়স্থলে that দিয়ে যোগ করা হয়ে থাকে। যেমন-
Direct : Luna said to Rina, 'I helped you.'
Indirect : Luna said to (or told) Rina that he had helped him.
Direct : She said to me, 'I love you.'
Indirect : She said to (or told) me that she loved me.
Interrogative Sentence:
Interrogative Sentence-এর Indirect Speech-এ
Reporting verb of saying-এর পরিবর্তে ask, enquire of, demand of প্রভৃতি verb ব্যবহার করতে হয়।
Indirect করতে That যুক্ত হয় না।
Auxiliary verb দিয়ে Sentence শুরু হলে if বা whether দিয়ে যুক্ত করতে হয়।
Who, whom, what, why, where, when প্রভৃতি দিয়ে শুরু হলে Indirect করতে if বা whether দিয়ে যুক্ত না হয়ে (wh = word) এগুলো দিয়ে যুক্ত হয়।
Indirect sentence-এ প্রশ্নবোধক (?) চিহ্ন ওঠে যাবে।
Direct : Rafi said to Himu, 'Will you return the book tomorrow.'
Indirect : Rafi asked Himu if he (H) would return the book the next day.
Direct : The teacher said to the boy, 'Have you done the work.'
Indirect : The teacher asked the boy whether he (boy) had done the work.
Direct : The passerby said to me, 'Where is the bus station.'
Indirect : The passerby asked me where the bus station was.
Direct : I said to her, 'When have you come here?'
Indirect : I demanded of her when she had gone there.
Imperative Sentence:
Imperative Sentence-এ Indirect করার নিয়ম।
Reporting verb of saying পরিবর্তিত অর্থ অনুসারে order, request, entreat, advise, forbid প্রভৃতি এবং direct sentence-এর অর্থ বোঝা না গেলে ask, tell প্রভৃতি হয়।
Direct speech-এর verb এর infinitive হয় অর্থাৎ তার আগে to বসে।
Negative এ do উঠে যায় এবং not ও verb এর মধ্যে to বসে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল