ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Adverb
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের English second paper Grammar-এর ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা ও নমুনা প্রশ্ন নিয়মিতভাবে দেওয়া হচ্ছে। আজ তোমাদের জন্য Grammar item Adverb-নিয়ে আলোচনা করব।

(i) Adverb of time : যেসব Adverb verb-এর কাজ সম্পন্ন হওয়ার সময় নির্দেশ করে তাদের Adverb of time বলে।
যেমন: Before, now, already, lately, daily, since, formerly, late, ago, soon, yesterday, never, presently, immediately, today, tomorrow, once, sometime, always, often, ever, seldom, now, yet, still, after, then, early, hourly, weekly, monthly, instantly ইত্যাদি।
a. The boy goes to school daily.
b. He will come tomorrow .

(ii) Adverb of place: যেসব Adverb verb-এর কাজ সম্পন্ন হওয়ার স্থান নির্দেশ করে তাকে Adverb of pleace বলে। যেমন— Here, there, up, within, out, backward, inside, down, behind, forward, below, above, near, hither, thither, far, anywhere, aside, onwards, apart, nowhere ইত্যাদি।
a. There was water everywhere around our village.
b. I saw him on the road.

(iii) Adverb of manner: যেসব Adverb verb-এর কাজ কীভাবে সম্পন্ন হয় অর্থাৎ verb-এর কাজ সম্পন্ন হওয়ার কার্যপ্রণালিকে নির্দেশ করে তাকে Adverb of manner বলে। যেমন: well, hard, so, clearly, bravely, soundly, sadly, agreeable, only, wisely, quickly, slowly, softly, badly, beautifully, gladly, swiftly, sweetly, highly, gently, hardly, probably, fast, thus ইত্যাদি।
a. He answered the question wisely.
b. She walks slowly.

(iv) Adverb of quantity or degree: যেসব Adverb দ্বারা verb-এর কাজের পরিমাণ, অধিক্য বা স্বল্পতা প্রকাশ পায় তাদের Adverb of quantity or degree বলে।
যেমন: too, almost, fully, very, enough, so, altogether, pretty, any, quite, rather, party, entirely, extremely, little, far, half, least, most, more, fairly, much, wholly ইত্যাদি।
a. He is too weak.
b. We are extremely sorry.

(v) Adverb of cause and effect: যেসব Adverb দ্বারা verb-এর কাজ সম্পন্ন হওয়ার কারণ ও ফলাফল বোঝায় তাদের Adverb of cause and effect বলে। যেমন: Hence, therefore, there, wherefore, why, fore, accordingly, consequently ইত্যাদি।
a. Here therefore joined with us..
b. Hence he is ill today.

(vi) Adverb of certainly: যেসব Adverb দ্বারা কাজ সম্পন্ন হওয়ার নিশ্চয়তা বোঝায় তাদের Adverb of certainly বলে। যেমন: Definitely, obviously, certainly, surely, confirmly ইত্যাদি।
a. Surely he will succeed.
b. Obviously we should do it.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা