ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবার্ট টমাস কস্তা, সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
Adverb 
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের English second paper Grammar-এর ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যাশায় আজ তোমাদের জন্য Grammar item Adverb-নিয়ে আলোচনা করব।
Uses of some Adverbs
1.Very, much : Present Participle ও Positive Degree এর Adjective–এর আগে very এবং Past Participle ও Comparative Degree –এর Adjective ও Adverb–এর পূর্বে much বসে।
যেমন:
This is very interesting.
This car is very costly.
He writes very quickly.
I feel much better now.
I could do it much sooner.
N.B. বেশি অর্থে verb –এর পর much বা very much বসে।
He likes tea very much.
The boy talks very much.
2. Since, ago: Since এবং ago যদি Adverb রূপে ব্যবহূত হয় তবে এদের অর্থ দাঁড়ায় অতীতকালের কোনো সময় পর্যন্ত। এরা period of time (দীর্ঘ/ব্যাপক সময়)-এর পরে বসে। এদের পূর্ববর্তী verb-এর past Indefinite Tense হয়। এদের Negative হয় না। যেমন -
I met him long since.
He left the party half an hour ago.
3. Before: অতীতকালে নির্দিষ্ট সময় বোঝাতে before বসে। এর পূর্বে ব্যবহূত verb –এর Perfect tense হয়। যেমন-
I have finished it before.
He has not been to Chittagong before.
4. Enough : সীমা বা মাত্রা বোঝাতে enough ব্যবহূত হয়। Too –এর বিপরীত হিসেবে enough ব্যবহূত হয়ে থাকে। যেমন—
I do not have enough money to buy an apartment.
Rana is strong enough to carry the load.
5. Too : সীমার অতিরিক্ত বোঝাতে too ব্যবহার করা হয়। এটি Negative অর্থ বহন করে।Too –এর পরবর্তী সময়ে Infinitive বা কোনো Adverbial phrase দিয়ে সীমা নির্দেশ করতে হয়। যেমন—
He is too poor to buy food.
John is too weak to move an inch.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল:n:
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য ঘোষণা:h:
২০১৩ সালের জেএসসি পরীক্ষার সকলবিষয়ের নম্বর বিভাজন ছাপা হয়েছে গত মার্চমাসে।
# জেএসসির পরীক্ষার মোট নম্বর: ৯০০, আবশ্যিক বিষয়ে নম্বর: ৮০০, ঐচ্ছিক বিষয়ে নম্বর: ১০০।
# জেএসসি পরীক্ষার ‘ইংরেজি ১ম পত্র ও ২য় পত্র’-এর সংশোধিত নম্বর বিভাজন গত ১ জুলাই সোমবার পড়াশোনা পাতায় ছাপা হয়েছে।
# নতুন সংযোজিত ‘চারু ও কারুকলা’ বিষয়ের পাঠ আলোচনা শুরু হয়েছে।