ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


রবার্ট টমাস কস্তা, সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
Narration
প্রিয় শিক্ষার্থীরা, English second paper Grammar -এর ওপর দক্ষতা বৃদ্ধির প্রত্যাশায় আজ তোমাদের জন্য Narration নিয়ে আলোচনা করব।
মনে রাখবে, Narration মূলত Sentence Based হয়। (1) Assertive (2) Interrogative and
(3) Imperative. (4) Optative
(5) Exclamatory
সহজ ভাষায় বলতে গেলে বক্তার বক্তব্যই Speech বা Narration. Narration শব্দের অর্থ হলো উক্তি। কোনো বক্তার বক্তব্য অন্যের ভাষায় প্রকাশ করাকে Narration বলে। এ Speech বা Narration-কে দুই ভাগে ভাগ করা যায়।
যথা: (a) Direct Speech (প্রত্যক্ষ উক্তি)
(b) Indirect Speech (পরোক্ষ উক্তি)
Direct Speech: বক্তার নিজস্ব কথাকে হুবহু উদ্ধৃত করলে বা প্রকাশ করলে তাকে Direct Speech বলা হয়। যেমন:
Dina says, I shall do it.
Indirect Speech: বক্তার নিজস্ব কথা (speech) Inverted comma ('' '') রাখা হয়। এবার এই বক্তব্যকে উদ্ধৃত না করে আমরা তার বক্তব্যকে report করতে পারি। তাঁকে Indirect speech বা Reported speech (প্রত্যক্ষ উক্তি) বলে। (We may report what he said without quoting his each words. This is called Indirect speech or Reported speech). যেমন:
Dina says that she will do it .
Punctuation of Direct speech (পরোক্ষ উক্তির যতিচিহ্ন): যে উক্তিটির লেখার সময় বাক্যের উদ্ধৃত করা হয় তাকে Direct speech বলে এবং যে verb-এর সাহায্য report করা হয়, তাকে reporting verb বলে। (The speech which is under Quotation marks or Inverted commas in writing is called Direct speech and the used by which it is expressed, is called Reporting verb.)
The change of persons
(a) Direct speech-এর First person অর্থাৎ Reporting verb-এর subject এর Number person ও Gender অনুসারে Indirect speech এ পরিবতির্ত হয় ।