ইংরেজি ২য়পত্র
Adjective
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৯ নং Grammar item টি আলোচনা করা হলো। আশা করি নিয়মিত অনুশীলন করে তোমরা Adjectiveটি আয়ত্ত করতে সক্ষম হবে।
n কয়েকটিAdjective-এর ভিন্ন ভিন্ন প্রয়োগ:
a. Many : এটি Plural countable noun এর পূর্বে বসে। এটি সংখ্যা নির্দেশক।
যেমন— Many boys were present there.
Many books were bought.
b. Much : এটি Material singular noun-কে বোঝায় এবং পরিমাণ নির্দেশ করে।
যেমন— Helen drank much water.
Rahim has much money.
c. Many a : এটি Singular countable noun-এর পূর্বে বসে।
যেমন— Many a man died of cholera.
Many a person went there.
d. A great many : এটি Plural countable noun এর পূর্বে বসে।
যেমন—A great many students were present.
A great many people joined the program.
e. Another, any other:
Another: এটি Singular Noun এর পূর্বে বসে।
যেমন— Another copy was needed.
Another patient came here yesterday.
Any other: এটি Singular ও Plural উভয় রকম Noun কে বুঝাতে ব্যবহূত হয় |
যেমন— Rina is more beautiful than any other girl in the class.
He is more wise than any other man in the village.
f. Little, a little, the little:
Little : এটি পরিমাণ নির্দেশক Negative অর্থ প্রকাশ করে। ‘কিছুই নেই’ অর্থে এটি ব্যবহূত হয়।
যেমন— There is little water is the jug.
He took little tea last night.
A little: এটি পরিমাণ নির্দেশক তবে সামান্য পরিমাণ বোঝাতে ব্যবহূত হয়।
যেমন— We have a little flour.
Rahman had a little land.
The little : এটি সামান্য পরিমাণ বুঝাতে ব্যবহূত হয়। তবে সামান্য পরিমাণের সবটুকুকে বোঝাতেই The little sentence- ব্যবহূত হয়।
যেমন— He left his home with the little money he had.
g. Few, a few:
Few – এর অর্থ খুব কম বোঝায়। এটি না বোধক ধারণা দেয়। এটি Countable Noun -এর পূর্বে বসে সংখ্যা বোঝায়।
যেমন— I have few friends.
He has a few pens.
A Few –এর অর্থ সামান্য (অল্প কিছু) বোঝায়। এটি Countable Noun -এর পূর্বে বসে।
যেমন— I have a few books.
She has a few dolls.
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল