The Preposition

প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ The Preposition নিয়ে আলোচনা করব।
From-এর ব্যবহার:
1. শুরু হওয়ার স্থান বোঝালে তার আগে from ব্যবহূত হয়। যেমন:
Tomorrow I will fly from Dhaka to Delhi.
2. শুরু হওয়ার সময় বোঝালে তার আগে from ব্যবহূত হয়। যেমন:
She is on leave from 15 January.
He lived in Jhenaidah from 1985 to 1995.
3. কোনো কিছুর উৎস বোঝালে তার আগে from ব্যবহূত হয়। যেমন:
This gentleman is from Vienna.
This is a letter from my friend.
This is a quotation from the Hamlet.
4. দুটি স্থানের মাঝের দূরত্ব বোঝালে from ব্যবহূত হয়। যেমন: Dhaka is more than two hundred kilometers from Jhenaidah.
The bus stopage is just a kilometer from my house.
5. কোনো রোগে ভুগছে বোঝালে তার আগে from ব্যবহূত হয়। যেমন: He is suffering from fever.
Of-এর ব্যবহার:
1. কোনো সম্পর্ক বা মালিকানা বোঝালে of ব্যবহূত হয়। যেমন: He is a cousin of mine.
She is a friend of Rani.
2. কোনো গুণের অধিকারী বোঝাতে of ব্যবহূত হয়। যেমন: He is man of letters.
Mr. Khan is a man of parts.
3. কোনো কিছুর অংশ বোঝাতে of বসে যেমন:
The key of this lock is missing.
The brake of this car is weak.
Rajib is a member of this club.
Mini is a student of this school.
4. কারণ বোঝালে of ব্যবহূত হয়। যেমন:
They died of cholera.
She is proud of her noble birth.
5. কোনো উপাদান, যা দ্বারা অন্য কিছু তৈরি হয়, তা বোঝাতে of ব্যবহূত হয়। যেমন:
This is a house of stone.
This window is made of galss.
6. কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্টতা বোঝালে of ব্যবহূত হয়। যেমন:
He comes of a respectable family.
Mr. Minaj Uddin is a man of Jhenaidah.
He is the president of the club.
Mr. Mashrur Shahid Hossain is a professor of Jahangirnagar University.
7. কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে মতামত বোঝালে of ব্যবহূত হয়। যেমন:
It is kind of you to help me.
It is nice of you to have called me.
With-এর ব্যবহার:
8. কোনো ব্যক্তির সঙ্গে বা সঙ্গে থাকা বোঝালে with ব্যবহূত হয়। যেমন:
She has gone for a walk with her child.
He is living with his aunt.
9. সবাইকে নিয়ে বা সবকিছুকে নিয়ে বোঝালে with ব্যবহূত হয়। যেমন:
The swindler with all his associates was arrested yesterday.
10. কোনো বৈশিষ্ট্য বোঝালে with ব্যবহূত হয়। যেমন:
He is a boy with blue eyes.
This is a house with a garden.
11. কোনো কিছু করার জন্য ব্যবহূত যন্ত্র বোঝালে with ব্যবহূত হয়। যেমন:
Remove the lid with an opener.
We can cut cloth with scissors.
12. প্রতিক্রিয়া বোঝালে with ব্যবহূত হয়। যেমন:
He is angry with me.
13. কারণ বোঝালে with ব্যবহূত হয়। যেমন:
He is trembling with fear.
The old man was shivering with cold.
14. কোনো প্রতিষ্ঠান বা সংস্থার সদস্য বোঝালে with ব্যবহূত হয়। যেমন:
He is now with an insurance company.
15. কিছু Adjective আগে ও with ব্যবহূত হয়। যেমন: I am satisfied with my result.
Mrs. Rehana is pleased with her son.
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল