ইংরেজিতে দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়াতে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (ডিইএন) ও শিক্ষাবিষয়ক ওয়েব পোর্টাল চ্যাম্পস ২১ ডট কমের মধ্যে চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ও বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইংরেজিতে দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ পাবে। গত রোববার ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি হয়েছে। চুক্তিপত্রে ডিইএনের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান ও চ্যাম্পস ২১-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ সই করেন। এ সময় ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাবুব আলমসহ সংশ্লিস্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি