ইংল্যান্ডে বিচার চলাকালে টুইটারে বার্তা পাঠানো যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড ও ওয়েলসের লর্ড চিফ জাস্টিস আদালতে টুইট বার্তা লেনদেনের অনুমতি দিয়েছেন। বিচারকেরা যতক্ষণ না মনে করবেন যে তাঁদের টেক্সটভিত্তিক যোগাযোগ বিচারব্যবস্থাকে ব্যাহত করছে, ততক্ষণ তাঁরা সাংবাদিকদের মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে টুইটারে বার্তা পাঠানোর অনুমতি দিতে পারবেন। উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জামিনের শুনানির সময় লন্ডনের আদালতে সাংবাদিকেরা টুইটারে বার্তা পাঠান। এ নিয়ে অনেক বিচারক আপত্তি জানান এবং এ ব্যাপারে রিট করেন। তাঁদের রিটের পরিপ্রেক্ষিতে লর্ড চিফ জাস্টিস গতকাল সোমবার এ রায় দেন। রায় ঘোষণার সময় তিনি বলেন, আদালতে শুনারি সময় কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাইরের বিশ্বকে জানানোর জন্য সাংবাদিকেরা ইচ্ছা করলে মোবাইল ফোন ও ল্যাপটপ থেকে টুইটারে বার্তা পাঠাতে পারবেন। তবে তাঁদের কাজটা করতে হবে নীরবে। কোনো ধরনের হই-হট্টগোল করা চলবে না। হাওয়ার্ড রিডল নামের একজন বিচারক বলেন, ‘আদালতকক্ষ থেকে টুইটার বার্তা পাঠানোর ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। আমার ধারণা, অন্যরাও এতে আপত্তি করবেন না।’ —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান