ইইএফ প্রক্রিয়া সহজ করার অনুরোধ করল বিসিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে সহজ ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনসহ সমমূলধন উদ্যোক্তা তহবিলের (ইইএফ) দীর্ঘমেয়াদি প্রক্রিয়াকে স্বল্পমেয়াদি করার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকটির ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান। গত রোববার বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বিসিএসের সভাপতি আলী আশফাক ইইএফ সহজলভ্য করে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের সহযোগিতা করায় ডেপুটি গভর্নরের সহযোগিতা চান। আলী আশফাক বলেন, সাইবার নিরাপত্তাসহ আইসিটি-সংক্রান্ত যেকোনো বিষয়ে বিসিএস বাংলাদেশ ব্যাংককে সহযোগিতা দিতে সব সময় পাশে থাকবে।

বিসিএসের প্রতিনিধিদলে আরও ছিলেন সংগঠনটির সহসভাপতি ইউসুফ আলী শামীম ও মহাসচিব সুব্রত সরকার।

বিজ্ঞপ্তি