ইউআইএসসি উদ্যোক্তাদের জন্য বিনা মূল্যে এসএমএস
ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) উদ্যোক্তাদের জন্য বিনা মূল্যে এসএমএস পাঠানোর সুযোগ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং সূর্যমুখী লিমিটেডের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত বুধবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটুআইয়ের ই-সেবা বিশেষজ্ঞ এস এম আশফাক হোসাইন এবং সূর্যমুখী লিমিটেডের প্রধান নির্বাহী ফিদা হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।সমঝোতা স্মারক বাস্তবায়ন শুরু থেকে দুই বছরের মধ্যে সূর্যমুখী লিমিটেড দেশের চার হাজার ৫৭৯টি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের সব উদ্যোক্তার জন্য দৈনিক ২৫টি করে বিনা মূল্যে এসএমএস প্রেরণের ব্যবস্থা করবে। এসএমএসের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের মধ্যে যোগাযোগ ও তাঁদের বিভিন্ন সেবা সম্পর্কে ক্যাম্পেইন চালাতে পারবেন। এটুআই ইউআইএসসির উদ্যোক্তা নির্বাচন এবং উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবে। —বিজ্ঞপ্তি