ইউআইএসসি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলার ৫২টি ইউনিয়নের ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রগুলো (ইউআইএসসি) সক্রিয় ও গতিশীল করতে গত সপ্তাহে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে ওই সব ইউআইএসসি কেন্দ্রগুলোর মাধ্যমে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে ইউআইএসসি উদ্যোক্তাদের সংক্ষিপ্ত প্রশিক্ষণও দেওয়া হয়েছে। শেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আকবর আলী, শেরপুর জেলা তথ্য বাতায়ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ফাউজুল কবীর প্রমুখ। মতবিনিময় সভায় শেরপুর জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও), ৫২ ইউনিয়ন পরিষদের সচিব ও ১০৪ জন ইউআইএসসি উদ্যোক্তা উপস্থিত ছিলেন। —শেরপুর প্রতিনিধি