ইউআইএসসি নিয়ে বাগমারায় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারাা উপজেলার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের (ই্উআইএসসি) মান উন্নয়নের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হঢে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুবোল বোস। সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, আব্দুল গাফ্ফার, মোজাফ্ফর হোসেন, লুৎফর রহমান, বিকাশ চন্দ্র ভৌমিক, আব্দুর রশিদ, সাইদুর রহমান প্রমুখ। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রগুলোকে আরো শক্তিশালী ও গতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয় এ সভায়। এতে উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউআইএসসির পরিচালকেরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। —বাগমারা (রাজশাহী) প্রতিনিধি