ইউএপিতে সফটওয়্যার ও হার্ডওয়্যার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সফটওয়্যার ও হার্ডওয়্যার ক্লাব এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের উদ্যোগে ৯ মে আন্তবিশ্ববিদ্যালয় সফটওয়্যার ও হার্ডওয়্যার কার্নিভ্যাল ২০১৭ অনুষ্ঠিত হলো। এই আয়োজনে ছিল কম্পিউটার সফটওয়্যার প্রদর্শনী, হার্ডওয়্যার প্রদর্শনী, লাইন অনুসরণকারী রোবট প্রতিযোগিতা, স্বল্প সময়ের হ্যাকাথন এবং এনএফএস মোস্ট ওয়ান্টেড গেম প্রতিযোগিতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসব আয়োজনে অংশ নেন।
সফটওয়্যার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় পুরস্কার পায় ইউএপি। হার্ডওয়্যার প্রদর্শনীতে প্রথম হয়েছে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোবট প্রতিযোগিতায় প্রথম আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। হ্যাকাথনে প্রথম স্থান অর্জন করেছে ইউএপি এবং দ্বিতীয় আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গেম প্রতিযোগিতায় প্রথম হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং দ্বিতীয় ইউএপি।
সমানী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএপির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী।
এই আয়োজনের পৃষ্ঠপোষক ছিল ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড ও হোস্টক্ল। বিজ্ঞপ্তি