ইউএপির তথ্যপ্রযুক্তি নিরাপত্তাকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে সেন্টার ফর আইটি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি (সিআইএসপি)। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সহ-উপাচার্য অধ্যাপক এম আর কবিরসহ অনেকে। পরে এ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের অধ্যাপক এ পান্না, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক তানজিমা হাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শফিউল ইসলাম, ইউএপির সহকারী অধ্যাপক মো. শাহরিয়ার রহমান, ফাইবার অ্যাট হোমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মামুনসহ অনেকে। বক্তারা তথ্যপ্রযুক্তির নিরাপত্তাসহ এর প্রয়োজনীয়তা এবং তথ্যের গোপনীয়তা রক্ষায় নানা বিষয় নিয়ে আলোচনা করেন। —বিজ্ঞপ্তি