ইউজার ইন্টারফেস ডিজাইন নিয়ে বুটক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে ডিজিটাল পণ্য ও সেবা খাত বড় হচ্ছে। বাড়ছে দক্ষ ইউজার ইন্টারফেস ডিজাইনারদের চাহিদা। দেশে দক্ষ ডিজাইনার গড়ে তোলার লক্ষ্যে ২১ জানুয়ারি ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) অনুষ্ঠিত হবে দ্বিতীয় ‘ইউএক্স ডিজাইন ও ডিজাইন থিঙ্কিং’ বুটক্যাম্প। দিনব্যাপী প্রশিক্ষণমূলক বুটক্যাম্পটির আয়োজক ডিজাইন প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ইউজারহাব ও লার্ন ইউএক্স।
ইউজারহাবের প্রধান নির্বাহী কর্মকর্তা নিলীম আহসান বলেন, গত বছর নভেম্বরে দেশের প্রথম ‘ইউএক্স ডিজাইন’ বুটক্যাম্প অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বুটক্যাম্প হবে ২১ জানুয়ারি। এতে ৬০০ জন অংশগ্রহণের সুযোগ পাবেন। দক্ষ ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার তৈরিতে এ বুটক্যাম্প আয়োজন করা হচ্ছে।
ইউএক্স বুটক্যাম্প সম্পর্কে জানা যাবে http://theuserhub.com/uxbc2 লিংকে। বিজ্ঞপ্তি।