ইউটিউব অ্যাওয়ার্ডে বর্ষসেরা শিল্পী এমিনেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিনেম
এমিনেম

প্রথমবারের মতো অনুষ্ঠিত ইউটিউব অ্যাওয়ার্ডে বর্ষ সেরা শিল্পীর খেতাব জিতলেন মার্কিন র্যাপ গায়ক এমিনেম।
জনপ্রিয় ভিডিও শেয়ার নেটওয়ার্ক ইউটিউব ৩ নভেম্বর প্রথমবারের মতো নিউইয়র্কে আয়োজন করেছিল ‘মিউজিক অ্যাওয়ার্ড’। এতে অংশ নেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় শিল্পীরা। তাঁদের মধ্যে ছিলেন লেডি গাগা, আর্কেড ফায়ার এবং এমিনেম।
ইউটিউব অ্যাওয়ার্ডে বর্ষ সেরা শিল্পী হিসেবে এমিনেমের পাশাপাশি ইউটিউব ফেনোমেনন অ্যাওয়ার্ড জিতেছেন টেইলর সুইফট।
২০১২ সালের সেপ্টেম্বর মাস থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত লাইক, শেয়ার, মন্তব্য, সাবস্ক্রিপশন ইত্যাদির সংখ্যার ওপর ভিত্তি করে সেরা ভিডিও নির্বাচন করেছে ইউটিউব। রেসপনস অফ দ্য ইয়ার, ভিডিও অফ দ্য ইয়ার, ইনোভেশন অফ দ্য ইয়ার, ইউটিউব ব্রেকথ্রু এবং ইউটিউব ফেনোমেনন বিভাগে মিউজিক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
রেসপনস অব দ্য ইয়ার বিভাগে ‘রেডিওঅ্যাকটিভ’, ভিডিও অব দ্য ইয়ার বিভাগে ‘আই গট আ বয়’, ইনোভেশন অব দ্য ইয়ার বিভাগে ‘সি মি স্ট্যান্ডিং’ এবং ইউটিউব ব্রেকথ্রু বিভাগে ‘ম্যাকলমোর অ্যান্ড রায়ান লুইস’ পুরস্কার জিতেছে।