ইউটিউব আনছে নতুন সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি গুগল তার ইউটিউব সাইটে আইওএস অ্যাপ্লিকেশন, লাইভ স্ট্রিমে প্রবেশাধিকার এবং মাই সাবস্ক্রিপশন ফিডের পাশাপাশি আরও একটি নতুন সুবিধা যোগ করেছে। নতুন সুবিধাটির নাম ‘ইউটিউব মিক্স’। এটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর পছন্দের ভিডিওগুলো প্রদর্শন করাবে।

ইউটিউব মিক্স ব্যবহারকারীদের পছন্দ বা আগ্রহের ভিত্তিতে ৫০টিরও বেশি ভিডিও দেখাতে পারবে। সবগুলো ভিডিও স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তনশীল অবস্থা অনুসারে প্লে-লিস্ট দ্বারা বাছাই করা হবে। ইউটিউবের ডান দিকের পৃষ্ঠায় ‘সাজেস্টেড ভিডিও’ বা ‘প্রস্তাবিত ভিডিও’ সেবার সুবিধাটি দেখা যাবে। তা ছাড়া ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পরপর পরিবর্তিত হবে। ইউটিউব মিক্স পর্দায় মূলত যে ভিডিও দেখাবে, তা ব্যবহারকারীর ভিডিও দেখা এবং খোঁজার ভিত্তিতে পছন্দ করা হবে।

বর্তমানে ইউটিউব মিক্স সুবিধাটি পরীক্ষা করে দেখা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের এলোমেলোভাবে পছন্দের ভিডিও, ছড়িয়ে-ছিটিয়ে থাকা মিউজিক প্লেয়ার যেমন রেলুকেট, স্কাইপ ও টগল দেখার সুযোগ পাবে। তা ছাড়া এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ‘ভিউ’ ও ‘লাইক’ করে তাঁদের প্রিয় শিল্পীর সর্বশেষ বা সাম্প্রতিক মিউজিক ভিডিও দেখতে সক্ষম হবেন। এখানে যদি ব্যবহারকারীরা শচীন তেন্ডুলকারের ১০টি সেরা ইনিংস দেখতে চান তা-ও দেখতে পারবে।

ইউটিউব মিক্স সব ভিডিও ক্লিপ পরিবর্তনশীল অবস্থায় সাজিয়ে রাখবে এবং ব্যবহারকারীরা ক্রমাগত সেগুলো দেখতে পারবে।

—টেকট্রি অবলম্বনে প্রদীপ সাহা