ইউটিউব থেকে ভিডিও সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব (www.youtube.com) থেকে সহজেই ভিডিও নামিয়ে (ডাউনলোড) নিজের কম্পিউটারে সংগ্রহ করা যায়। আর এ কাজে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্স বেশ কাজের। www.mozilla.com ঠিকানার ওয়েবসাইট থেকে মজিলা ফায়ারফক্স নামিয়ে নিতে হবে। এরপর https://addons.mozilla.org/firefox/2390/থেকে ভিডিও নামানোর সফটওয়্যারটি (ভিডিও ডাউনলোডার) নামিয়ে নিতে হবে। দেখবেন, ফায়ারফক্সের মেনুতে এর আইকন দেখা যাচ্ছে। এখন ইউটিউব থেকে পছন্দের ভিডিওতে ডান বাটন ক্লিক করে Properties এর Address থেকে ভিডিওর অবস্থান জানিয়ে দিতে হবে। ভিডিও ডাউনলোডার আইকনে দুইবার ক্লিক করতে হবে। ফাইলটির অবস্থান নির্দিষ্ট করে দিয়ে Download-এ ক্লিক করতে হবে। তাহলে ফ্ল্যাশ ভিডিও ফাইল পাওয়া যাবে। এই ভিডিও ফাইল চালাতে হলে আবার সফটওয়্যার লাগবে। যেটি পাওয়া যাবে www.rivavx.com বা www.martijndevisser.com ওয়েবসাইট থেকে। শান্তনু ঘোষ