ইউটিউব নিয়ে একমত গুগল-মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একপ্রস্থ কথা-কাটাকাটির পর উইন্ডোজ ফোনের জন্য নতুন ইউটিউব অ্যাপ্লিকেশন নিয়ে একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে গুগল ও মাইক্রোসফট।গুগল গ্রাহকদের কুক্ষিগত করছে—এই অভিযোগে কয়েক মাস ধরে প্রচারণা চালিয়ে আসছে মাইক্রোসফট। তবে ২৩ মে শুক্রবার গুগলের কর্মকর্তারা জানিয়েছেন, উইন্ডোজ ফোনের জন্য ইউটিউব অ্যাপ্লিকেশন তৈরি করবে গুগল।এদিকে অল থিংস ডিজিটাল ওয়েবসাইটে প্রকাশিত সম্প্রতি এক প্রতিবেদনেও বলা হয়েছে, গুগল ও মাইক্রোসফট পরস্পরের নীতিমালা শর্ত মেনে নিয়েছে। শিগগিরই উইন্ডোজ ফোনের জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করবে গুগল।