ইউটিউব নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের ভিডিও সেবা ইউটিউবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান। ইসলাম বিরোধী চলচ্চিত্র প্রদর্শনের কারণে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইউটিউবের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তানের টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ (পিটিএ)। এক খবরে এ তথ্য জানিয়েছে দ্য ডন।এ প্রসঙ্গে পিটিএ’র চেয়ারম্যান ফারুখ আওয়ান জানিয়েছেন, এই ডিসেম্বরেই পাকিস্তানে ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ইসলামবিরোধী ভিডিওচিত্রটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে গুগলের সঙ্গে আলোচনা করার বিষয়টিও জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, ইসলামবিরোধী ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটি প্রদর্শন বন্ধের প্রতিবাদে বাংলাদেশেও ইউটিউব বন্ধ রয়েছে।