ইউটিউব বন্ধের ঘোষণা দিয়ে বোকা বানালো গুগল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেই হয়তো ধরতে পেরেছিলেন যে, ১ এপ্রিল মানুষকে বোকা বানানোর নানা ফন্দি করতে পারে গুগল। আবার যারা টের পাননি তারা ইউটিউব বন্ধ হয়ে যাচ্ছে এ খবর শুনে দুঃখ পেয়েছেন। গুগলের বার্ষিক ঐতিহ্য অনুযায়ী ‘এপ্রিল ফুল’ পালনের উদ্দেশ্যে গতকাল ৩১ মার্চ রোববার একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। ওই ভিডিওতে ৩১ মার্চ মধ্যরাতে ইউটিউব বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ভিডিওচিত্রটিতে সেরা ইউটিউব ভিডিও বাছাই করে পুরষ্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছিল। ভিডিওটিতে বলা হয়েছিল ৩১ মার্চ মধ্যরাতে ইউটিউব বন্ধ করার পর ২০২৩ সালে গিয়ে তা আবার চালু করা হবে!গুগলের এই বোকা বানানোর ফন্দিতে যে অনেকেই বোকা বনেছেন তা ভিডিও দেখার পর মন্তব্যেই সেটা স্পষ্ট করেছেন।