ইউটিউব মিউজিক অ্যাওয়ার্ড

জনপ্রিয় ভিডিও শেয়ার নেটওয়ার্ক ইউটিউব প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘মিউজিক অ্যাওয়ার্ড’।
চলতি বছরের ৩ নভেম্বর তারিখে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই ইউটিউব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় শিল্পীরা, যাঁদের মধ্যে রয়েছেন লেডি গাগা, আর্কেড ফায়ার এবং এমিনেম।
ইউটিউব সম্প্রতি এই মিউজিক অ্যাওয়ার্ড প্রতিযোগিতার বিভিন্ন বিভাগ এবং মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব এক খবরে জানিয়েছে, ইউটিউব কর্তৃপক্ষ ছয়টি বিভাগে মিউজিক অ্যাওয়ার্ড মনোনয়নপ্রাপ্ত ভিডিয়োগুলোর তালিকা প্রকাশ করেছে। ২০১২ সালের সেপ্টেম্বর মাস থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত লাইক, শেয়ার, মন্তব্য, সাবস্ক্রিপশন ইত্যাদির সংখ্যার উপর নির্ভর করে মনোনীতদের এ তালিকা তৈরি করেছে ইউটিউব।
রেসপনস অফ দ্য ইয়ার, ভিডিও অফ দ্য ইয়ার, ইনোভেশন অফ দ্য ইয়ার, ইউটিউব ব্রেকথ্রু এবং ইউটিউব ফেনোমেনন এ ছয়টি বিভাগে মিউজিক অ্যাওয়ার্ড দেওয়া হবে।
দর্শকদের ভোটের উপর ভিত্তি করেই চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে বলে জানিয়েছে ইউটিউব। এখন ইউটিউব দর্শকরা মিউজিক অ্যাওয়ার্ডে ভোট দিতে পারছেন। ভোট দিতে এবং মনোনয়ন প্রাপ্ত ভিডিও দেখতে যেতে হবে নীচের লিংকটিতে http://youtube.com/musicawards