ইউটিউবে উন্মুক্ত হল 'স্মার্টআপ ঢাকা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টআপ ঢাকা
স্মার্টআপ ঢাকা

ইউটিউবে ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হল ঢাকার প্রযুক্তি-উদ্যোক্তাদের নিয়ে ‘স্টার্টআপ ঢাকা’ নামে তৈরি একটি তথ্যচিত্র। ৫১ মিনিট ৪৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটিতে বাংলাদেশের প্রযুক্তি উদ্যোক্তাদের সম্ভাবনার বিভিন্ন বিষয় উঠে এসেছে।
তথ্যচিত্রটি তৈরির উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের ৫৬টি প্রতিষ্ঠান।
বাংলাদেশের প্রযুক্তি-উদ্যোক্তাদের নিয়ে এ তথ্যচিত্র তৈরিতে তহবিল সংগ্রহের জন্য সেপ্টেম্বর মাসে ইন্ডিগোগো নামের ক্রাউডফান্ডিং সাইটে প্রকল্প জমা দিয়েছিলেন এই তথ্যচিত্রের উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দেশের উদ্যোক্তাদের সম্পর্কে বিশ্ববাসীকে জানাতেই স্টার্টআপ ঢাকা নামের এ তথ্যচিত্রটি তৈরি হয়েছে। এর মাধ্যমে বিশ্বের সবাই বাংলাদেশের সম্ভাবনাময় তরুণদের কথা জানবেন।
বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ ও তাঁদের উদ্যোগের গল্প নিয়ে তৈরি স্টার্টআপ ঢাকা তথ্যচিত্রটি সবার জন্য উন্মুক্ত।

স্টার্টআপ ঢাকার ইউটিউব পাতার লিংক