ইউটিউবে ‘মুখ ঢাকা’! (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের ভিডিও ওয়েবসাইট ইউটিউবে ‘ফেস-ব্লার’ নামে ১৮ জুলাই একটি টুল উন্মুক্ত করেছে। এই টুলটি ব্যবহারকারীর আপলোড করা ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে মানুষের মুখ অস্পষ্ট (ফেস-ব্লার) করতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ইউটিউবের ফেস-ব্লার টুলটি ব্যবহার করে ভিডিওতে অনেকের চেহারা প্রকাশ প্রতিরোধ করা যাবে।পিউ রিসার্চ সেন্টারের প্রজেক্টস ফর এক্সিলেন্স ইন জার্নালিজম প্রকল্পের এক গবেষণার তথ্য অনুসারে, ইউটিউব এখন বিনোদন ভিডিওর পাশাপাশি সংবাদের উত্স হিসেবে ব্যবহূত হচ্ছে।রাজনৈতিক, প্রাকৃতিক দুর্যোগসহ অনেক বিষয় এখন ইউটিউবের ভিডিওতেই দেখে নেন ব্যবহারকারীরা। অনেক ক্ষেত্রে ভিডিওতে পরিচয় প্রকাশ পাওয়ার আশঙ্কা থেকে যায়। এ ক্ষেত্রে ফেস-ব্লার টুলটি কাজে আসবে।ইউটিউবের এই নতুন ফিচারটি ভিডিওর মূলকপি মুছে দেওয়া বা ব্যক্তিগত করে রাখার সুবিধাও দেবে।