ইউটিউবের দায়িত্বে এলেন সুসান ওজসিসকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের ভিডিও ওয়েবসাইট ইউটিউবের দায়িত্বে এলেন সুসান ওজসিসকি। তিনি এর আগে গুগলে নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গুগলের বড় পদগুলোতে রদবদলের অংশ হিসেবে ইউটিউবের প্রধান পদে সালার কামাঙ্গারের স্থলাভিষিক্ত হলেন ওজসিসকি। গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ ইউটিউব থেকে আরও বেশি আয় বাড়ানোর পরিকল্পনা থেকেই ওজসিসকির ওপর দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে।
নিডহ্যাম অ্যান্ড অ্যানালিস্টের বিশ্লেষক কেরি রাইস জানিয়েছেন, ইন্টারনেটে ইউটিউবে প্রচুর মানুষ ভিডিও দেখেন। এই সাইট থেকে আরও বেশি অর্থ আয় করতে চাইছে গুগল।