ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পাওয়ার সিস্টেম ল্যাব’ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) স্মার্ট পাওয়ার সিস্টেম ল্যাবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী
ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আজ বুধবার স্মার্ট পাওয়ার সিস্টেম ল্যাবের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। ইউআইইউ ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়। ইউআইইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই ল্যাবের উদ্বোধনের পাশাপাশি আজ ‘ব্লক চেইন অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যাপ্লিকেশন ইন স্মার্ট পাওয়ার সিস্টেম’ শীর্ষক সেমিনারও অনুষ্ঠিত হয়।

ইউআইইউর সেন্টার ফর এনার্জি রিসার্চ ও (ইপিআরসি), বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ল্যাব তৈরি হয়।

বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (ইপিআরসি) আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত স্মার্ট পাওয়ার সিস্টেম ল্যাবটি ভবিষ্যতের ইন্টারেক্টিভ স্মার্ট গ্রিড সিস্টেমগুলোর গবেষণা এবং বিকাশের ওপর লক্ষ রেখে তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ও সচিব সত্যজিৎ কর্মকার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সম্মানিত অতিথি ছিলেন টেকসই ও নবায়নযোগ্য শক্তি উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চের নির্বাহী পরিচালক এম রিজওয়ান খান, সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী প্রমুখ।

সেমিনারে বক্তারা স্মার্ট গ্রিডের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর সঙ্গে এর প্রয়োজনীয়তা, ব্লক চেইন ব্যবহার করে কীভাবে এর সাইবার নিরাপত্তা আরও বাড়ানো যায়, তা তুলে ধরেন।