ইউনিডিজি ক্লাস শিক্ষা কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড দেশজুড়ে ‘ডিজিটাল শিক্ষা ক্যাম্পেইন ২০১৪’ কার্যক্রম শুরু করেছে। ইস্কাটনে আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে হিটাচি ইন্টারেকটিভ হোয়াইট বোর্ডের এক পণ্য প্রদর্শনী এবং শিক্ষা/প্রশিক্ষণের প্রয়োগ শীর্ষক এক কার্যক্রমের মাধ্যমে এ উদ্যোগ শুরু করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণদানে প্রযুক্তিপণ্য স্মার্ট বোর্ড ব্যবহারে কীভাবে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সাবলীল ও সহজ করে তোলা যায়, তার বিবরণ দেওয়া হয়। এ আয়োজন নিয়ে ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেডের পরিচালক হাবিবা নাসরিন বলেন, ‘দেশে ডিজিটাল শিক্ষাপদ্ধতিকে জনপ্রিয় করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। সেই সঙ্গে ডিজিটাল পাঠদানে ব্যবহৃত ডিজিটাল পণ্যের পরিচয় এবং তার সহজলভ্যতা সম্পর্কে সাধারণ জ্ঞানদান করাও এই কার্যক্রমের অন্তর্ভুক্ত। ক্যাম্পেইন কার্যক্রমে ডিজিটাল শিক্ষা সম্পর্কিত তথ্য প্রদান, পণ্য প্রদর্শনী ছাড়াও বিভিন্ন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে, যা অংশগ্রহণকারীদের জ্ঞানলাভের পাশাপাশি নির্মল আনন্দও দেবে। ২১ অক্টোবর শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী জানুয়ারি পর্যন্ত। —বিজ্ঞপ্তি