ইউনিয়ন কার্যালয়ে তথ্য ও সেবাকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সম্প্রতি চালু হয়েছে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন পাংশা উপজেলা চেয়ারম্যান মো. হাসান আলী বিশ্বাস। বাবুপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসানুর রহমান, রাজবাড়ী জেলা জাসদের সিনিয়র সহসভাপতি সুশান্ত কুমার বিশ্বাস, বাবুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহাব মণ্ডল, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের পরিচালক এনামুল হকসহ অনেকে। বক্তারা বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম শুরু হয়েছে। এ কাজকে এগিয়ে নিতে চালু হওয়া তথ্য ও সেবাকেন্দ্রের মাধ্যমে এলাকার মানুষ সরকারের সব বিভাগের তথ্য এবং এ সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। —রাশেদ রায়হান, গোয়ালন্দ (রাজবাড়ী)