ইউনিয়ন ব্যাংকে কোর ব্যাংকিংসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ইসলামি শরিয়াভিত্তিক কোর ব্যাংকিং সফটওয়্যার ‘আবাবিল’ সরবরাহ করবে মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন। এ বিষয়ে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া এবং মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক সাইয়েদ আবদুল্লাহ মো. সালেহ, জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি