ইউনিয়েন পাওয়া যাবে ই-কমার্স সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামে বসে অনলাইনে পণ্য কেনাবেচা, এজেন্ট ব্যাংকিং সুবিধার মাধ্যমে অর্থ আদান-প্রদান করতে এবং ডাক যোগাযোগ (কুরিয়ার) সেবা পাওয়া যাবে৷ দেশের ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলোতে (ইউআইএসসি) এসব সেবা পাওয়া যাবে। এসব সেবা নিশ্চিত করতে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি এবং আটটি বেসরকারি সেবা প্রতিষ্ঠানের মধ্যে গত বৃহস্পতিবার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খবর বিজ্ঞপ্তির৷
স্মারক অনুযায়ী প্রাথমিক পর্যায়ে দেশের ২০০টি ইউআইএসসি থেকে এ সেবা পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য ইউআইএসসি এবং পৌরসভা তথ্য ও সেবাকেন্দ্র (পিআইএসসি), সিটি করপোরেশন তথ্য ও সেবাকেন্দ্র থেকেও এসব সেবা দেওয়া হবে৷ ২০১৭ সাল পর্যন্ত এ সমঝোতা স্মারকের মাধ্যমে তিনটি ই-কমার্স সাইট ফিউচার সলিউশন ফর বিজনেস, কম্পিউটার জগৎ, চালডাল ডট কম, দুটি অর্থ লেনদেন মাধ্যম (পেমেন্ট গেটওয়ে) ই-ক্যাশ লিমিটেড ও কাসাডা টেকনোলজিস এবং তিনটি ডাক সেবাদাতা প্রতিষ্ঠান সুন্দরবন কুরিয়ার, সোনার কুরিয়ার ও ই-কুরিয়ার ডট কমকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রামাঞ্চলের মানুষ ই-ক্যাশ লিমিটেডের ফার্স্ট ক্যাশ কার্ড ও কাসাডা টেকনোলজিসের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটে কেনাকাটা করতে পারবেন। ইউআইএসসিতে এজেন্ট ব্যাংকিং চালু হলে, ব্যাংকিং সেবার বাইরে থাকা একটি বড় জনগোষ্ঠী ব্যাংকিং সেবার আওতায় আসবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। এটুআইয়ের নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরী, জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামানসহ স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও পরিচালকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
—নিজস্ব প্রিতবেদক