ইউপিএস নিয়ে ঢাকায় আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউপিএস নির্মাতা প্রতিষ্ঠান সকোমেক ইউপিএস এশিয়া প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশে এর পরিবেশক টেকভ্যালি সলিউশনস লিমিটেড গত সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে নিজেদের ইউপিএসের ওপর এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টেকভ্যালি সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান মাহফুজ আলী। সকোমেক ইউপিএসের নানা দিক নিয়ে আলোচনা করেন উপস্থাপন করেন সকোমেক ইউপিএস এশিয়া প্রাইভেট লিমিটেডের ইন্টারন্যাশনাল কি অ্যাকাউন্টস ম্যানেজার জন মিশেল পিজিও। তিনি বলেন, সকোমেকের বিভিন্ন ইউপিএস জ্বালানি খরচ কমায়, এ জন্য এসব পণ্য থেকে পরিমাণে কম কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়, যা পরিবেশবান্ধব।মিশেল পিজিও আরও জানান, গ্রিন সকোমেক সেরা মানের বিদ্যুৎ সরবরাহ করে, যা নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের নিশ্চয়তা দেয়। এই ইউপিএসে বিদ্যুৎ বিভ্রাটসহ যেকোনো ধরনের বিদ্যুৎ সরবরাহে ত্রুটি হলে অথবা ভোল্টেজ ওঠানামায় সব ধরনের পণ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সকোমেক ইউপিএস এশিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পিয়ার বার্জার এবং টেকভ্যালি সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহমেদ আদনান। —মোছাব্বের হোসেন