ইউপিএস দাম ৩০০০ টাকার কম

লোডশেডিংয়ের মধ্যে ডেস্কটপ কম্পিউটারে কাজ চালাতে ইউপিএসের প্রয়োজন হয়।বাজারে বেশ কিছু ব্র্যান্ডের ইউপিএস কিনতে পাওয়া যায়। দাম তিন হাজার টাকার কম—এমন কয়েকটি ইউপিএসের খোঁজ দেওয়া হলো এখানে।
প্রোলিংক: বাজারে বেশ কটি মডেলের প্রোলিংক ইউপিএস কিনতে পাওয়া যায়। প্রোলিংক ৬৫০ভিএ ইউপিএসের দাম দুই হাজার ৮০০ টাকা প্রো৭০০, প্রো৭০০সি ও প্রো৭০০ভি মডেলের দাম যথাক্রমে দুই হাজার ৯৫০, দুই হাজার ৯০০ ও দুই হাজার ৯৫০ টাকা।
অ্যাপোলো: অ্যাপোলো ৬৫০ভিএ ইউপিএসের দাম দুই হাজার ৯০০ টাকা।
মার্কারি: মার্কারি ৬৫০ভিএ ইউপিএসের দাম দুই হাজার ৬০০ টাকা।
পাওয়ার গার্ড: পাওয়ার গার্ড ব্র্যান্ডের ৬৫০ভিএ অফলাইন ইউপিএসের দাম দুই হাজার ৯০০ টাকা।
পাওয়ার প্যাক: পাওয়ার প্যাক ব্র্যান্ডের ৬৫০ভিএ ইউপিএসের দাম দুই হাজার ৭০০ টাকা।
প্রাপ্তিস্থান: ঢাকার বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারসহ দেশের যেকোনো জেলা শহরের বড় কম্পিউটার দোকান ও মার্কেটে খোঁজ নিলেই পেয়ে যাবেন আপনার ইউপিএস।