ইউরোপীয় রোভার চ্যালেঞ্জে আইইউটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের তৈরি রোবটসহ আইইউটি মার্স রোভার দল
নিজেদের তৈরি রোবটসহ আইইউটি মার্স রোভার দল

মহাশূন্যের মহাযজ্ঞে অংশ নিতে নভোচারীদের সঙ্গী হয় মার্স রোভার নামের বিশেষ রোবট। আর এ রোবটের নকশার ক্ষেত্রে বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আয়োজন করে ‘রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় মূল চ্যালেঞ্জ থাকে রোভার তৈরি এবং মূল প্রতিযোগিতার স্থানে মঙ্গলের পরিবেশের মতো করে কৃত্রিমভাবে তৈরি পরিবেশে সেটিকে চালানো এবং একই সঙ্গে বিভিন্ন কাজ সম্পাদন করা। খবর বিজ্ঞপ্তির। 

বিশ্বে রোভার চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে বড় আয়োজন ‘ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ (ইআরসি)’। চলতি বছর দ্বিতীয়বারের মতো পোল্যান্ডে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘আইইউটি মার্স রোভার’ দল। বাংলাদেশের আরও দুটি দল যাচ্ছে এ প্রতিযোগিতায়। সারা বিশ্ব থেকে মোট ৩৪টি দল এতে অংশ নিচ্চে। 
আইইউটি দলের তৈরি রোবটটি সহজেই দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং মঙ্গল গ্রহের বৈরী পরিবেশেও দারুণভাবে চলতে পারে। চলাচলের পাশাপাশি এটি উঁচু ঢাল বেয়ে উঠতে, নামতে এবং বিভিন্ন যন্ত্রপাতি সংগ্রহে সক্ষম। এ দলের সদস্যরা হলেন আরাফ ফারায়েজ, টি এম মনিরুজ্জামান, মাহমুদুল আলম, জায়েদ আহমেদ, আবু শাইদ, ফাহরিয়াল আলম, মো. ইনতিসার নূর, মির্জা মুনতাসির, নাজমুস সাকিব, রায়হানুল ইসলাম, মিনহাজ-উস-সালেকীন, মো. উসামা ইসলাম ও আসিফ ইকবাল।