ইউরোপের সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ
নতুন ব্যবসায় উদ্যোগ (স্টার্টআপ) নিয়ে ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘স্লাশ ২০১৬ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর’-এ অংশ নেওয়ার জন্য এবারই প্রথম যুক্ত হচ্ছে বাংলাদেশ। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অনুষ্ঠেয় এই আয়োজনে বিশ্বের বড় বড় অর্থায়নকারী প্রতিষ্ঠানের সামনে নিজেদের উদ্ভাবনী প্রকল্প তুলে ধরতে পারবেন প্রতিযোগীরা। সেখানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নির্বাচিত প্রকল্প অর্থায়ন পেতে পারে। বাংলাদেশ থেকে এ আয়োজনের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য তিনজন নির্বাচিত হবেন। তাঁদের মধ্যে একজন পুরস্কার পাবেন।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিযোগী বাছাই করবে এম-ল্যাব। এম-ল্যাব, স্লাশ এবং ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে আগামী ২৬ আগস্ট ঢাকার ইএমকে সেন্টারে শুরু হবে বাছাই প্রতিযোগিতা। এ জন্য ১০ আগস্টের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের ওয়েবঠিকানা: http://bit.ly/29Hkesx।
বিজ্ঞপ্তি