ইউরোপীয় ইউনিয়নের নেটওয়ার্কেসাইবার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শীর্ষ বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কম্পিউটার নেটওয়ার্কে মারাত্মক সাইবার হামলা হয়েছে। ইইউয়ের একজন মুখপাত্র অ্যান্টনি গ্রাভিলি গত বুধবার বিবিসিকে এ তথ্য জাানিয়েছেন। তবে এ ব্যাপারে মুখপাত্র বিস্তারিত জানাননি। গত বৃহস্পতিবার দুই দিনের ওই বৈঠক শুরু হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ কাঠামো, অর্থনৈতিক কৌশল এবং লিবিয়ায় চলমান যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। ইইউয়ের ‘দ্য কমিশন অ্যান্ড এক্সটারনাল এডভাইজরি সার্ভিস শাখার কম্পিউটার নেটওয়ার্কে সাইবার হামলা হয়েছে। ইইউয়ের নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি কমিশনারের মুখপাত্র অ্যান্টনি গ্রাভিলি বলেন, ‘আমরা হামলা ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছি। হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করার চেষ্টা করছি। এ ছাড়া বাইরে থেকে ই-মেইল আসা সাময়িকভাবে বন্ধ এবং কর্মীদের পাসওয়ার্ড পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে।’ইইউয়ের কম্পিউটার নেটওয়ার্ক ছাড়াও সম্প্রতি ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার নেটওয়ার্কে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‘আমরা প্রায়ই সাইবার হামলার শিকার হই। কিন্তু গত ডিসেম্বরে চালানো সর্বশেষ এই হামলা ছিল বড় ধরনের। হামলার ফলে মন্ত্রণালয়ের এক লাখ ৭০ হাজার কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলার লক্ষ্য ছিল জি২০-এর সম্মেলনের ফাইলগুলো। গত ফেব্রুয়ারি মাসে প্যারিসে জি২০-এর সম্মেলন অনুষ্ঠিত হয়। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান