ইউরোপে ফটো ট্যাগ বন্ধ করলো ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে ফটো ট্যাগ হিসেবে পরিচিত ‘ফেসিয়াল রিকগনিশন টুল’ সুবিধাটি ইউরোপের কয়েকটি দেশে বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ। আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশনের নির্দেশনা মেনে ইউরোপের ফেসবুক ব্যবহারকারীদের জন্য ফটো ট্যাগ টুলটি বন্ধ করে দেবার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে ফেসবুক। চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ইউরোপের ফেসবুক ব্যবহারকারীরা ফটো ট্যাগ সুবিধা পাবেন না। খবর বিবিসির।ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ২০১১ সালের ডিসেম্বর মাসে ডেটা প্রটেকশন কমিশনার (ডিপিসি) ফেসবুক কর্তৃপক্ষকে ছয় মাসের মধ্যে ফটো ট্যাগ সরানোর নির্দেশ দিয়েছিল। তথ্যের স্বচ্ছতা ও তথ্য ব্যবহারে ফেসবুক ব্যবহারকারীর অনুমতি নিশ্চিত করতে ডিপিসি এ পদক্ষেপ নিয়েছিল। ফেসবুক কর্মকর্তা রিচার্ড অ্যালেন জানিয়েছেন, ‘ফটো ট্যাগ টুল ফিচারটি আবার ফিরিয়ে আনবে ফেসবুক। ফটো ট্যাগের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। ’