ইউরোপে মোবাইল রোমিংয়ের খরচ ফের কমলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ ভ্রমণের সময় মোবাইল ফোনে কল দেওয়া এবং গ্রহণ করার (কল রোমিং) খরচ ইউরোপে আবারও কমানো হয়েছে। এ লক্ষ্যে ইউরোপিয়ান কমিশন (ইসি) কল রোমিংয়ের নতুন একটি মূল্য তালিকা ঘোষণা করেছে। গত শুক্রবার থেকেই মূল্য তালিকাটি কার্যকর হয়েছে।নতুন মূল্য তালিকা অনুসারে অপারেটররা ইউরোপ ভ্রমণকারী মোবাইল ফোন গ্রাহকদের কাছ থেকে প্রতি মিনিট আউটগোয়িং কলের জন্য ৩২ পেন্স এবং প্রতি মিনিট ইনকামিং কলের জন্য ১০ পেন্সের বেশি আদায় করতে পারবে না। অবশ্য এর সঙ্গে মূল্য সংযোজন কর যুক্ত হবে।২০০৭ সালে ইসির তৎকালীন তথ্যসমাজ ও গণমাধ্যমবিষয়ক কমিশনার ভিভিয়েন রেডিং সর্বপ্রথম ইউরোপের দেশগুলোতে ভ্রমণরত ব্যক্তির মোবাইল ফোনের ইনকামিং ও আউটগোয়িং কল চার্জ কমানোর ঘোষণা দেন। এরপর থেকে প্রতিবছর মোবাইল রোমিংয়ের চার্জ প্রায় ছয় শতাংশ করে কমানো হয়েছে। যুক্তরাজ্যের ভোডাফোন, ওটু, অরেঞ্জ ও টি মোবাইল প্রভৃতি অপারেটর কোম্পানি ইসির মোবাইল রোমিং চার্জ কমানোর পদক্ষেপকে চ্যালেঞ্জ করে একটি মামলাও করে। তবে ২০১০ ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস মামলাটি খারিজ করে দেয়। —বিবিসি অবলম্বনে আবুলহোসাইন