ইউল্যাবে প্রোগ্রামিং প্রতিযোগিতা

‘ইউল্যাব-কোড কমব্যাট ২০১৫’ শীর্ষক আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ঢাকার চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৪টি দল অংশ নেয়। প্রতিযোগিতা আয়োজন করেছে ইউল্যাবের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং ইউল্যাব কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব।
ইউল্যাব সূত্র জানিয়েছে, প্রোগ্রামিং প্রতিযোগিতায় ইউল্যাব ছাড়াও অংশগ্রহণ করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা।
ইউল্যাব কোড কমব্যাট প্রতিযোগিতার সঞ্চালক ইউল্যাবের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক সৌগত বোস বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনীশক্তি বাড়াতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সৌগত বোস আরও বলেন, প্রতিযোগিতায় ৪২ জন শিক্ষার্থী ১৪ দলে ভাগ হয়ে অংশগ্রহণ করে। এতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘এমআইএসটি-আনলাকি থার্টিন’ নামের দলটি জয়ী হয়েছে।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন ইউল্যাবের চ্যান্সেলর ইমরান রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক সাজ্জাদ হোসেন রেজিস্ট্রার মো. ফয়জুল ইসলাম।