ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতার বুটক্যাম্প ১২ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য মোবাইল অ্যাপলিকেশন (অ্যাপস) তৈরির সবচেয়ে বড় প্রতিযোগিতা ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা। ১২ নভেম্বর মিরপুর ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার বুটক্যাম্প অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজার শিক্ষার্থীসহ উপস্থিত থাকবেন দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা। সেখানে মোবাইল অ্যাপলিকেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতায় এরই মধ্যে ধারণাপত্র বাছাইয়ের কাজ শেষ হয়েছে। প্রাথমিকভাবে জমা পড়া ৬৪৬টি ধারণাপত্রের মধ্য থেকে পরবর্তী পর্যায়ের জন্য ৫০০টি ধারণাপত্র নির্বাচন করা হয়েছে। ২৫ ও ২৬ নভেম্বর প্রাথমিকভাবে নির্বাচিত দলগুলোর প্রতিযোগীরা তাঁদের অ্যাপের বিস্তারিত উপস্থাপন করবেন বিচারকদের সামনে।