ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতার পার্টনার হলো গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৫-এর ‘এক্সক্লুসিভ টেলিকম পার্টনার’ হিসেবে যুক্ত হয়েছে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। গত বুধবার প্রতিযোগিতার আয়োজক এথিকস অ্যাভান্সড টেকনোলজিস লিমিটেড (ইএটিএল) ও গ্রামীণফোনের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং গ্রামীণফোনের চিফ প্রকিউরমেন্ট আসিফ মোহাম্মদ তৌহিদ। এ সময় গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা এলান বনকে, চিফ অব করপোরেট অ্যাফেয়ার্স মাহমুদ হোসেন, ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, প্রধান প্রযুক্তি উপদেষ্টা রাজেশ পালিতসহ অনেকে উপস্থিত ছিলেন।
তরুণ শিক্ষার্থীদের জন্য চলতি বছরের মোবাইল অ্যাপস প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ ১৪ সেপ্টেম্বর। —বিজ্ঞপ্তি