ইকরি, হালুমদের সঙ্গে তামিম ইকবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিবিএসের নতুন শাখার উদ্বোধনী দিনে এসেছিলেন অনেকে
পিবিএসের নতুন শাখার উদ্বোধনী দিনে এসেছিলেন অনেকে

টুকটুকি ভালোবাসে বই পড়তে, ইকরির কাজ প্রশ্ন করা আর হালুমের পছন্দ মাছ খাওয়া। শিশুতোষ টিভি সিরিয়াল সিসিমপুরের কল্যাণে এ তথ্য জানা আছে সব শিশুরই। টিভি পর্দার প্রিয় টুকটুকি, ইকরি ও হালুম ৬ জুন চলে এসেছিল বাস্তবে, শিশুদের কাছে। গল্প আর কথাচ্ছলে জমিয়েছিল আসর। আড্ডা, গল্প, ছবি তোলা ও ইকরিদের সঙ্গে হাত মেলাতে মেলাতেই দ্বার খুলল পিবিএসের (পাঞ্জেরি বুক শপ)। অবশ্য উদ্বোধনী অনুষ্ঠানে এই দলের সঙ্গে মিশে গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালও। ঢাকার উত্তরা ১ নম্বর সেক্টরের, ৩ নম্বর সড়কের ৩ নম্বর বাড়িতে খোলা হয় পিবিএসের তৃতীয় শাখা।
বই, খেলনা, খাবার-দাবার আর স্টেশনারি পণ্যের পসরা এক ছাদের নিচে নিয়ে উত্তরাবাসীর কাছে হাজির হয়েছে পিবিএস। প্রায় সাড়ে তিন হাজার বর্গফুটের জায়গাজুড়ে এসবের ছড়াছড়ি। ঢুকতেই তাক জুড়ে নানা ধরনের খেলনা। শিশুদের রাজ্য বলতে যা বোঝায় ঠিক তাই এখানে। এর ঠিক তিন ধাপ সিঁড়ি ভেঙে ওপরে উঠলেই বইরেই রাজ্য শুরু। প্রথম ঘরটায় বাংলা বইয়ের তাক। এর পরের ঘরে বিখ্যাত সব ইংরেজি বই। ডান দিকে মোড় নিলেই শিশুতোষ বই। আর একটু পেরুলেই স্টেশনারী ও স্কুলের বই, সব শেষে ক্যাফেটেরিয়া—এই হলো পিবিএসের তৃতীয় শাখার ভেতরটা।
পিবিএসের নতুন শাখা সম্পর্কে প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. আলী আফজাল জানালেন, এখানে সব ধরনের বই-ই পাওয়া যাবে। শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ। খেলার ছলে যাতে শিশুরা বই কিনতে পারে, এ জন্যই বইয়ের পাশাপাশি খেলনা রাখা হয়েছে।