ইঙ্কজেট প্রিন্টার তৈরি বন্ধ করছে লেক্সমার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রিন্টার ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান লেক্সমার্ক ইঙ্কজেট প্রিন্টার তৈরি বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। ইঙ্কজেট প্রিন্টারের বিক্রি কমে যাওয়ায় কারণেই প্রিন্টার তৈরি বন্ধ করা হচ্ছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।লেক্সমার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিন্টারের বিক্রি কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়েছে। খরচ কমাতে তাই প্রতিষ্ঠানটির ১ হাজার ৭০০ জন কর্মী ছঁাটাই করা হবে। পাশাপাশি ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রে ইঙ্কজেট প্রিন্টার তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে। ২০১৫ সাল নাগাদ এ ব্যবস্থা কার্যকর করবে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও লেক্সমার্ক প্রিন্টার ব্যবস্থা থেকে সরে গিয়ে এ প্রযুক্তি বিক্রি করে দেবার জন্যও ক্রেতা খঁুজছে। ২০১১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত লেক্সমার্কে ১৩ হাজার ৩০০ জন কর্মী কাজ করতেন। কিন্তু বর্তমানে ইঙ্কজেট প্রিন্টার সরে গিয়ে লেজার প্রিন্টার ব্যবসা ও সফটওয়্যার ব্যবসায় নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে প্রতিষ্ঠানটি। লেক্সমার্ক জানিয়েছে, ইঙ্কজেট উত্পাদন বন্ধ করে দেওয়ার সদ্ধিান্ত নেওয়া হলেও প্রতিষ্ঠানটি আরও বেশ কিছুদিন এ পণ্যটির সরবরাহ ও প্রাসঙ্গিক সেবা দানের বিষয়টি অব্যাহত রাখবে।