ইচ্ছাপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

আবুল শুয়ে শুয়ে ফেসবুকিং করছিল। হঠাৎ ইনবক্সের একটা দৈত্য তাকে মেসেজ পাঠাল, ‘হুকুম করুন, স্যার! আপনার তিনটি ইচ্ছা পূরণ করতে বান্দা হাজির।’
আবুল তো মহাখুশি। কী চাইবে ভাবতে ভাবতে দৈত্যকে আদেশ দিয়ে ফেলল, ‘আমাকে ফেসবুকের সবচেয়ে সুন্দর একটা মুখ দেখাও।’
: সেই সুন্দর মুখ তো আপনাকে ব্লক লিস্টে রেখেছে, স্যার!
: কেন?
: তার একটা প্রোফাইল পিকচারে আপনি বাজে কমেন্ট করেছিলেন! তারপর থেকে আপনি ব্লকড্।
: আচ্ছা, তাহলে এক কাজ করো; আমাকে এলিয়েন দেখাও তো। আমি স্ক্রিনশট নিয়ে রাখব, পরে সবাইকে দেখিয়ে তাক লাগিয়ে দেব।
: ইয়ে মানে, স্যার...
: কী হলো?
: আপনি তো আগেই এলিয়েন দেখে ফেলেছেন!
: কীভাবে?
: একজন ছবি তুলে পোস্ট করেছিল। আপনি তাকে ‘ফটোশপ তোরে ইনস্টল করে দিসে কেডা?’ বলে তিরস্কার করেছিলেন।
: তাই নাকি? আচ্ছা যা হোক, তাহলে শেষ ইচ্ছা পূরণ করো। এমন ব্যবস্থা করো যেন লাখ লাখ লাইক-কমেন্ট আসে।
: স্যার, যদি ভালো কিছু চাইতেন?
: উঁহু, এটাই আমার চাই।
অতঃপর ইনবক্সের দৈত্য আবুলকে সানি লিয়নের একটি ফেক আইডি খুলে দিল।
* মোজাহিদুল ইসলাম