ইচ্ছেমতো সিংক্রোনাইজেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোন কেনার পর ফোনকে নিজের জি-মেইল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে নিতে হয়। এতে সুবিধা হচ্ছে ফোনের অ্যাপ ডেটা, ক্যালেন্ডার, ফোন নম্বর ইত্যাদি গুরুত্বপূর্ণ অনেক তথ্য সিংক্রোনাইজেশন হয়ে জি-মেইলের সেই অ্যাকাউন্টে জমা থাকে। তাই ফোন হারিয়ে গেলেও পরে জি-মেইল থেকে তথ্যগুলো পাওয়া যায়।
স্বয়ংক্রিয়ভাবে তথ্য হালনাগাদ বা সিঙ্ক হওয়ার অপশন চালু থাকলে সেটি যখনই ডেটা সংযোগ অর্থাৎ ইন্টারনেট সংযোগ চালু পাবে, তখনই তথ্য আদানপ্রদান করতে থাকবে। এর ফলে মোবাইল ফোনের বিল বাড়তে থাকবে, ব্যাটারির চার্জও বেশি খরচ হবে। তাই যখন এটির দরকার হবে না, তখন বন্ধ রাখাটা জরুরি।
আপনি চাইলে অ্যাকাউন্টের সঙ্গে সিঙ্ক হওয়ার দরকার নেই, সেটি বন্ধ রাখতে পারেন। যখন দরকার তখন শুধু সিঙ্ক চালু রাখতে পারেন। এ জন্য ফোনের Settings থেকে Data usage-এ যান। এখানে Auto-sync data-এ টিক চিহ্ন দিয়ে ওকে করুন। এবার ফোনের Settings থেকে Accounts-এ গিয়ে Google-এ যান। আপনার জি-মেইল অ্যাকাউন্ট যদি আগে থেকেই এখানে যোগ করা থাকে, তাহলে সেই ই-মেইলে ক্লিক করুন। আর না থাকলে এখান থেকে নতুন ব্যবহারকারীরা অ্যাকাউন্ট যোগ করে নিতে পারবেন। এবার যে যে বিষয় সিঙ্ক দরকার হবে না, সেটিতে আঙুল চেপে টিক চিহ্ন তুলে দিন। আর সিংক্রোনাইজেশন বন্ধ রাখতে জি-মেইলের অ্যাকাউন্টের Sync Off-এ আঙুলের চাপ দিলেই সেটি বন্ধ হয়ে যাবে।
— মো. রাকিবুল হাসান