ইচ্ছেমতো হবে দরকারি কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো যদি কাজগুলো সেভ করে রেখে পরবর্তী সময়ে আবার সেগুলো করার দরকার হয় তবে উইন্ডোজের হাইবারনেট মুড চালু করতে হবে। তখন কাজ করা যেকোনো ভিডিও, ডকুমেন্টস, প্রয়োজনীয় প্রোগ্রাম হার্ডডিস্কে জমা থাকা অবস্থায় কম্পিউটার বন্ধ হবে এবং আবার যখনই কম্পিউটার চালু করবেন, ঠিক যে কাজ করার সময় হাইবারনেট করা হয়েছিল সেখান থেকেই আবার কাজ শুরু করা যাবে।
সুবিধা
এর বড় সুবিধা হচ্ছে বিদ্যুৎ খরচ শূন্য। ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এটি অন্যতম বিদ্যুৎ সাশ্রয়ী এবং ব্যাটারি ভালো রাখার মাধ্যম হতে পারে।
যেভাবে করবেন
উইন্ডোজ আট অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু এবং বন্ধ করার সময় কমাতে এটিকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। চাইলেই একে সক্রিয় করতে Win Key+W চাপুন। সেটিংস সার্চ মেনু খুলে গেলে এখানে Power লিখুন। পাওয়ারের সব তালিকা আসবে। এখানে Power Option-এ ক্লিক করে খুলুন। এখন পাওয়ার অপশনের বাঁয়ের তালিকা থেকে Choose What the Power Button do-এ ক্লিক করুন। পরের পর্দার Change Settings that are currently Unavailable-এ ক্লিক করুন। নিচের Shutdown settings-এর নিষ্ক্রিয় তালিকাগুলো সক্রিয় হবে। এবার Hibernate-এর বক্সে টিক চিহ্ন দিয়ে Save changes-এ ক্লিক করুন।
এরপর যখনই কাজগুলো সেভ রেখে পরবর্তী সময়ে করার দরকার হবে তখন উইন্ডোজের ডান পাশের কোনায় মাউস নিয়ে গিয়ে অথবা CTRL+C চেপে পর্দার Settings থেকে Power এ গিয়ে Hibernate নির্বাচন করলে কাজ সেভ রেখে কম্পিউটার বন্ধ হবে, খুললেই আবার আগের জায়গা থেকে কাজ করা যাবে।
রাকিবুল হাসান