...ইজ নট...উইথআউট...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে ইদানীং একধরনের স্ট্যাটাসের চল শুরু হয়েছে। অমুক ইজ নট অমুক উইথআউট তমুক। ধরা যাক, আকিব নামের এক তরুণের শখ বাইসাইকেল চালানো। এ ক্ষেত্রে তার বেলায় স্ট্যাটাসটা হবে, ‘আকিব ইজ নট আকিব উইথআউট বাইসাইকেল’। এভাবে আমাদের জীবনের অনেক কিছুর ‘...ইজ নট...উইথআউট...’ কী হবে? দেখাচ্ছেন মোস্তফা মনোয়ার

.
.

ফার্মগেট ইজ নট ফার্মগেট উইথআউট ট্রাফিক জ্যাম

ঢাকার ফার্মগেট একটা আতঙ্কের নাম। এই এলাকা থেকে মানুষ

শেভ করে গাড়িতে উঠলে যানজটে বসে থাকতে থাকতে নাকি দাড়ি

গজিয়ে যায়। তাই...

.
.

গুলিস্তান ইজ নট গুলিস্তান উইথআউট হকার

মেয়র সাহেব বলেছেন, কর্মদিবসে গুলিস্তানের হকাররা নিষিদ্ধ। কিন্তু এতে আবেদন হারাবে গুলিস্তান। ঢাকার এই গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাটি প্রসিদ্ধ প্রতিভাবান হকারদের কল্যাণে। তাই...

.
.

আটটার ক্লাস ইজ নট আটটার ক্লাস উইথআউট ঘুম

ছাত্রজীবনে অত্যন্ত বড় চ্যালেঞ্জ হলো সকাল আটটার ক্লাস করা। আর সকাল আটটার ক্লাস করলেও সেই ক্লাসে আসলে কী হয়, কেউ জানে না।

ঘুমের ঘোরে সেসব কেই-বা মনে রাখে! তাই...

.
.

নাসির ইজ নট নাসির উইথআউট পানির বোতল

নাসির হোসেন, যিনি মাঝেমধ্যে জাতীয় দলে খেলতে নামেন। কিন্তু তাঁর আসল কাজ এখন আর জাতীয় দলের হয়ে খেলা নয়। কারণ, ইদানীং এই ক্রিকেটার মাঠে ঢোকেন পানির বোতল হাতে। তাই...

.
.

লোকাল বাস ইজ নট লোকাল বাস উইথআউট গ্যাঞ্জাম

সংগীতশিল্পী মমতাজ তাঁর গানে লোকাল বাসকে বন্ধুর সঙ্গে তুলনা করেছেন। লোকাল বাস এতটাই জনপ্রিয় যে সেটার ‘মনের আসনে’ জায়গা পাবেন ভীষণ ধাক্কাধাক্কি আর গ্যাঞ্জাম করে! তাই...

.
.

রস+আলো ইজ নট রস+আলো উইথআউট আপনি

প্রতি সপ্তাহে সোমবার আসে; সঙ্গে আসে রস+আলো। লোকে বলে, এই রসালো পত্রটি প্রকাশিত হয় বলেই ঘরে ঘরে টিস্যু কেনার হার কমে যাচ্ছে। টিস্যু বা রস‍+আলোর সমঝদার তো আপনিই! তাই...