ইজিয়ারে বোনাস অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইজিয়ার অ্যাপ
ইজিয়ার অ্যাপ

মোবাইল অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবা ইজিয়ার যাত্রী এবং চালকদের জন্য নিবন্ধন বোনাসের ঘোষণা দিয়েছে। মেনুবার থেকে প্রমোশনে ক্লিক করলেই যাত্রীরা পাবেন বোনাস। এ ছাড়াও যাত্রীর বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে রেফারেল কোড পাঠিয়ে পাবেন রেফারেল বোনাস। যত খুশি ততো কোড শেয়ার করা যাবে। এ ছাড়া নিয়মিত যাত্রীদের উত্সাহিত করতে রয়েছে ছাড়। 

ইজিয়ারের পরিচালক কামরুল হাসান ইমন বলেন, ১ ডিসেম্বর থেকে ইজিয়ার যাত্রা শুরু করে। অ্যাপের মাধ্যমে মোটরবাইক এবং গাড়ি ডাকা যায়। আগামী বছরের শুরু থেকে ঢাকার বাইরে এ সেবা চালু হবে। এ ছাড়া আগাম গাড়ি ঠিক করে রাখা ও অ্যাম্বুলেন্স সেবা চালু হবে। গুগল প্লেস্টোরে অ্যাপ পাওয়া যাবে। দেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড অ্যাপটি তৈরি করেছে। বিজ্ঞপ্তি।