ইজেনারেশনে যোগ দিলেন এস এম আশরাফুল ইসলাম

তথ্যপ্রযুক্তি সেবা ও পরামর্শক প্রতিষ্ঠান ইজেনারেশনে যোগ দিয়েছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সাবেক নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম। তিনি এখন থেকে ইজেনারেশন গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
সাবেক অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম বিসিসির নির্বাহী পরিচালক হিসেবে বেশ কিছু সরকারি প্রকল্পের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। ই-গভর্নেন্স বাস্তবায়নে প্রশাসনে আন্তযোগাযোগ বৃদ্ধিতে ইন্ট্রানেট, টায়ার-৪ ডেটাসেন্টার ও ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার স্থাপনে ভূমিকা রেখেছেন।
ইজেনারেশন গ্রুপ চেয়ারম্যান শামীম আহসান বলেন, ‘ইজেনারেশনে আশরাফুল ইসলাম যোগ দেওয়ায় আমরা আনন্দিত।’
এস এম আশরাফুল ইসলাম বলেন, ‘আমলা হিসেবে দায়িত্ব পালনের সময় বেসরকারি খাতের উন্নয়নে অগ্রাধিকার দিয়েছি। আমার লক্ষ্য ছিল দেশের প্রাইভেট কোম্পানিগুলোকে বিশ্বমানের করে গড়ে তোলার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা। এই লক্ষ্য পূরণে নতুন করে ইজেনারেশনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’ বিজ্ঞপ্তি।