ইডটকোর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৫ ফেব্রুয়ারি ‘ইডটকো ষষ্ঠ বুয়েটডিসি ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০১৪’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দিয়েছে। এই বিতর্ক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে যোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ।
প্রতিযোগিতাটি আন্তবিদ্যালয় বাংলা বিতর্ক, আন্তক্লাব বাংলা বিতর্ক (যেকোনো বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্লাবের জন্য উন্মুক্ত) এবং আন্তবিদ্যালয় ইংরেজি বিতর্ক (স্কুল ও কলেজের জন্য উন্মুক্ত) এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটিতে ১০০টিরও বেশি জাতীয় পর্যায়ের বিতর্ক দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের ডিরেক্টরেট অব স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালক মোহম্মদ দেলোয়ার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডটকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ডি রল্টসহ বুয়েট এবং ইডটকো বাংলাদেশের কর্মকর্তারা।
ইডটকো কর্তৃপক্ষ জানিয়েছে, বিতর্ক অনুষ্ঠানের উদ্যোগ ছাড়াও ইডটকো বাংলাদেশ বুয়েটের সঙ্গে নেটওয়ার্ক অবকাঠামো-সংক্রান্ত ১৫ বছর মেয়াদি একটি চুক্তি সই করেছে।